,

গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে হামাস : কর্মকর্তা

গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে পাঁচ বছরের একটি যুদ্ধবিরতির চুক্তির প্রচেষ্টা চালাচ্ছে হামাস। শনিবার হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত এই চুক্তিতে অবশিষ্ট সকল জিম্মির মুক্তি এবং বন্দী বিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘হামাস একসঙ্গে সকল বন্দী বিনিময় ও পাঁচ বছরের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’

তিনি আরও জানান, হামাসের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় কায়রোয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।