,

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চলছেই

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।

শহরের মেয়র ভিটালি ক্লিটসকো রবিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণের পর কিয়েভের দুটি জেলায় প্যারামেডিকদের পাঠানো হয়েছে।

ক্লিটসকো আরও জানিয়েছেন, “ক্ষেপণাস্ত্র হামলা” এখনও চলমান রয়েছে।

এএফপি সূত্রে কিয়েভ থেকে পাওয়া খবর অনুযায়ী, টেলিগ্রামে এক বার্তায় তিনি সকলকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলেন, “রাজধানীতে রুশ হামলা চলছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সকলকে আশ্রয়কেন্দ্রে থাকতে হবে।”

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।