জিলাইভ [ GLive ] | truth alone triumphs

কাল বৈঠকে মিলিত হচ্ছেন ট্রাম্প ও নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি বৈঠক করবেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতানিয়াহু শুল্ক এবং ইরানের হুমকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন।

সম্প্রতি, দুই দেশের মধ্যে বেশ কিছু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে ট্রাম্পের ইসরাইলি আমদানির ওপর ১৭ শতাংশ শুল্ক আরোপ, গাজায় যুদ্ধবিরতির বিষয় এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু আশা করছেন যে বৈঠকে তিনি ট্রাম্পের সঙ্গে শুল্ক আরোপ, গাজা থেকে ইসরাইলি জিম্মিদের মুক্তি, ইসরাইল-তুরস্ক সম্পর্ক, ইরানের হুমকি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করবেন।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরাইলি নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে।

ট্রাম্প সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন এবং নেতানিয়াহু হচ্ছেন ওয়াশিংটন ভ্রমণকারী প্রথম বিদেশী নেতা, যিনি এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য বৈঠকে বসবেন।

বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, তিনি শীঘ্রই নেতানিয়াহুর কাছ থেকে সফরের আশা করছেন এবং হয়তো আগামী সপ্তাহে এই সফর হতে পারে।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

Recent News