মার্কিন যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাবে দুইজনের মৃত্যু, আক্রান্ত প্রায় ২৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে দুইজনের মৃত্যু হয়েছে এবং ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশটির একটি শীর্ষ স্বাস্থ্য সংস্থা ভ্রমণ সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

 

মার্কিন যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাবে দুইজনের মৃত্যু, আক্রান্ত প্রায় ২৩০

 

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত টেক্সাসে ১৯৮ জন ও নিউ মেক্সিকোতে ৩০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২২৮-এ পৌঁছেছেটেক্সাস ও নিউ মেক্সিকোতে একজন করে মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে, এবং উভয় ব্যক্তিই টিকা নেননি।

টেক্সাসে মারা যাওয়া ব্যক্তি একজন শিশু, আর নিউ মেক্সিকোতে আক্রান্ত ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক, যার মৃত্যুর পর হামের পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে।

নিউ মেক্সিকো মেডিকেল ইনভেস্টিগেটর অফিস আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ প্রকাশ করেনি, তবে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এটিকে হাম-সম্পর্কিত মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করেছে

সিডিসি একটি স্বাস্থ্য সতর্কতা বার্তা দিয়ে স্বাস্থ্যকর্মী, জনস্বাস্থ্য কর্মকর্তা এবং ভ্রমণকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, “প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে, ফলে আরও সংক্রমণের আশঙ্কা রয়েছে।”

এছাড়া, বসন্ত ও গ্রীষ্মের ভ্রমণ মৌসুম সামনে রেখে সিডিসি চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটি বলেছে, “হামের লক্ষণযুক্ত রোগীদের শনাক্ত করতে হবে এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য টিকাদান নির্দেশিকা অনুসরণ করতে হবে।”

হাম অত্যন্ত সংক্রামক, এটি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায় এবং সংক্রমিত ব্যক্তি এলাকা ছেড়ে যাওয়ার পরও দুই ঘণ্টা পর্যন্ত বাতাসে টিকে থাকতে পারে। এই রোগের উপসর্গের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, ফুসকুড়ি, এমনকি নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ ও মৃত্যুর ঝুঁকি থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, টিকাদান হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। তবে, সাম্প্রতিক বছরগুলোতে কোভিড-১৯ মহামারির সময় টিকা-বিরোধী ভুল তথ্য প্রচারের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকাদানের হার হ্রাস পাচ্ছে