খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই মার্চ ২০২৫, ৩:১৫ পিএম

ঢাকা, ২ মার্চ ২০২৫ (বাসস): মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দ্রুত সরবরাহের জন্য একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন। শনিবার তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ওয়াশিংটন থেকে প্রকাশিত বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুবিও এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন, তিনি জরুরি কর্তৃপক্ষ ব্যবহার করে এই সহায়তা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ইসরাইল এখন আরও দ্রুত মার্কিন সামরিক সহায়তা পেতে সক্ষম হবে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি আলোচনায় রয়েছে।
মন্তব্য