জিলাইভ [ GLive ] | truth alone triumphs

চলতি জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু আজ

চলতি জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু আজ। একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং ২০২৩ সালের ৫ম অধিবেশন বসবে আজ বিকেল ৪টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

চলতি জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু আজ

অধিবেশন অক্টোবরের শেষ পর্যন্ত চলবে। তবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হবে সংসদের অধিবেশনের মেয়াদ কতোদিন হবে। 

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, বেশ কয়টি বিল আছে, পূজার ছুটি রয়েছে। এসব বিষয় বিবেচনা করেই ঠিক করা হবে সংসদের অধিবেশন কয়দিন চলবে। আমরা চেষ্টা করেছি প্রতিটি অধিবেশনে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিলগুলো পাস করতে। নিয়মনীতি মেনেই সংসদের অধিবেশন চলবে।

সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেছিলেন, আগামী অক্টোবরে অধিবেশন বসবে। ওই অধিবেশনটি গুরুত্বপূর্ণ অধিবেশন। এই  অধিবেশনটি হবে শেষ অধিবেশন।

চলতি একাদশ সংসদ ২০১৯ সালের ২৯ জানুয়ারি শুরু হয়েছিল। সংবিধানের বিধান মতে সংসদের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 সংসদ সচিবালয়ে আইন শাখার এক কর্মকর্তা জানান, সংসদ অধিবেশনের ক্ষেত্রে সংবিধানের বিধান হচ্ছে একটি অধিবেশন থেকে পরবর্তী অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। তবে তবে নির্বাচন অনুষ্ঠানের শেষ নব্বই দিনের মধ্যে সংসদের বৈঠক বসার বাধ্যবাধকতা থাকবে না। আগামী ২ নভেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠানের কাউন্ট ডাউন শুরু হবে। ফলে আসন্ন অধিবেশনটি হচ্ছে সংসদের শেষ অধিবেশন।

Tags :

জাতীয় নিউজ ডেস্ক, জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News