,

বিশ্ববাজারে চিনির দর কমেছে

বিশ্ববাজারে চিনির দর কমেছে, আন্তর্জাতিক চিনির বাজারে অস্থিরতা বিরাজ করছে । খাদ্যপণ্যটির দাম একদিন বাড়ছে তো আরেকদিন কমছে । বুধবার (১৮ অক্টোবর) সেই ধারাবাহিকতায়  ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভোগ্যপণ্যটির দর কমেছে।

বিশ্ববাজারে চিনির দর কমেছে

 

বিশ্ববাজারে চিনির দর কমেছে

 

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৭ দশমিক ৪২ সেন্টে।

তবে একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দর বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৭৪৩ ডলার ৬০ সেন্টে।

ডিলাররা উল্লেখ করে জানানো হয়, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিল থেকে বিশ্ববাজারে চিনির চালান পৌঁছতে বিলম্ব হবে। তাতে খাদ্যপণ্যটির দর ঊর্ধ্বমুখী হতে পারে।

 

বিশ্ববাজারে চিনির দর কমেছে

 

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বিশ্বখ্যাত ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজি জানিয়েছে, ব্রাজিলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ফলে দেশটির বন্দরে জাহাজে চিনি বোঝাই করতে সমস্যা সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যটির চালান পৌঁছতে দেরি হবে। অক্টোবরের ক্রয়াদেশ নভেম্বরে আসতে পারে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।