জিলাইভ [ GLive ] | truth alone triumphs

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ৩০ অক্টোবর শুরু

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ৩০ অক্টোবর শুরু। রোববার (১৫ অক্টোবর) ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের এ নির্দেশনা দেয় ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ২৯ অক্টোবর ওয়েবসাইটে দেয়া হবে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ৩০ অক্টোবর শুরু

এবছর বোর্ড ও কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণে ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি নির্ধারণ করা হয়েছে এ বছর ২ হাজার ২০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে ২০২৩ সালে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৯ অক্টোবর প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্ভাব্য তালিকা থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর পরীক্ষার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে।

৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই ফি প্রদান করা যাবে। বিলম্ব ফিসহ অনলাইন ফরম পূরণ করা যাবে ৯ থেকে ১৩ নভেম্বর। বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর