জিলাইভ [ GLive ] | truth alone triumphs

আফগানিস্তান ফের শক্তিশালী ভূমিকম্প 

আফগানিস্তান ফের শক্তিশালী ভূমিকম্প ।শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েক দিন পর  আফগানিস্তানে ফের আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রাও আগেরটির মতো ৬ দশমিক ৩। 

আফগানিস্তান ফের শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ কথা জানায়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৬টার ৪১ মিনিটে এ ভূমিকম্প আগাত হানে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। আঘাত হানার ১০ মিনিট পর একই এলাকায় ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। 

গত ৭ অক্টোবর আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ দাঁড়িয়েছে। তালিবান সরকার জানিয়েছে, ওই ভূমিকম্পে হেরাতের ২০টি গ্রামে ১ হাজার ৯৮৩টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

 

হাইতিতে ভূমিকম্প , রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪.৯

 

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Recent News