একজন পুরুষ পুরুষই, আর একজন নারী, নারীই: ঋষি সুনাক

 একজন পুরুষ পুরুষই, আর একজন’ নারী, নারীই: ঋষি সুনাক।যে কেউ চাইলেই ইচ্ছেমতো লিঙ্গ ‘পরিবর্তন করতে পারে না। যিনি পুরুষ তিনি পুরুষই থাকবেন। যিনি নারী তাকে নারীই থাকতে হবে। লিঙ্গ ‘পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময় এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, ‘কেউ চাইলেই তার ইচ্ছেমতো লিঙ্গ ‘পরিবর্তন করতে পারে না। একজন পুরুষ ‘পুরুষই, আর ‘একজন নারী, নারীই।’

 একজন পুরুষ পুরুষই, আর একজন নারী, নারীই: ঋষি সুনাক

গতকাল বুধবার (৪ অক্টোবর) ২০২৩ সালের কনজারভেটিভ পার্টির সম্মেলনে দেওয়া সমাপনী বক্তব্যে ঋষি সুনাক এমন মন্তব্য করেন। খবর এনডিটিভি। সম্মেলনে ঋষি সুনাক বলেন, ‘মানুষ চাইলেই যেকোনো লিঙ্গ বদল করে নিতে পারে, তা বিশ্বাস করা উচিত নয়—তারা তা করতে পারে না। এটা সাধারণ জ্ঞান।’

এদিকে, অনেকেই ঋষি সুনাকের এই দৃষ্টিভঙ্গি সমর্থন করেছেন। তবে ট্রান্সজেন্ডারদের প্রতি ‘অসম্মানজনক’ বক্তব্য দেওয়ায় অনেকে ক্ষুব্ধও হয়েছেন। আবার কেউ কেউ তার ‘সাধারণ জ্ঞান অনেক কম’ বলে উপহাস করেছেন।

Leave a Comment