,

হাসিনা আমেরিকা থেকে খালি হাতে উড়ে এসেছে: মির্জা ফখরুল 

হাসিনা আমেরিকা থেকে খালি হাতে উড়ে এসেছে: মির্জা ফখরুল ।বিএনপি মহাসচিব বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়ায় কুমিল্লা-ফেনী-মিসরাই-চট্টগ্রাম তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  মির্জা ফখরুল ইসলাম বলেন, এবার তাদের আর রক্ষা নেই। ক্ষমতা ছেড়ে বিদায় নিতেই হবে। শেখ হাসিনার অপর নাম ভোট চোর। তাকে আর ভোট চুরির সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ জেগে উঠেছে। দ্রুত বিদায় না নিলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এখন একদফা এক দাবি,হাসিনা তুই কবে যাবি। 

হাসিনা আমেরিকা থেকে খালি হাতে উড়ে এসেছে: মির্জা ফখরুল

তিনি আরো বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত না করেই দেশে নিউক্লিয়ার নিয়ে এসেছে। নিউক্লিয়ার আনার আগে আশপাশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই। তারা বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুট করার জন্যই এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে। দেশের সব সেক্টর থেকে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে। আমরা যেন এসব বিষয়ে কথা বলতে না পারি সেজন্য ডিজিটাল সিকিউরিটি আইন পাশ করেছে। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের দেহটা আছে, কিন্তু প্রাণ নেই। ক্ষমতা হারানোর ভয়ে এরা এখন পাগল হয়ে গেছে। এদের হাতে আর সময় নেই। অল্প সময়ের মধ্যেই বিদায় নিতে হবে। পতন সামনে দেখে পাগলের মত আবোল তাবোল বলছে। ভোট চোর এ সরকারের কোনো রক্ষা নেই। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনসহ কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।