বিএনপি লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় : স্বাস্থ্যমন্ত্রী।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি কখনই জনগনের মঙ্গল চায় না। তারা লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে ‘চায়।তিনি বলেন, বিএনপি আবার দেশে অস্থিতিশীল পরিবেশ  তৈরি করতে চাচ্ছে। রাস্তাঘাট ব্লক, গাড়িতে আবার আগুন দিতে চায়, কল খারখানা বন্ধ করতে চায়, উন্নয়ন ব্যাহত করতে চায়।

বিএনপি লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

তিনি  আজ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির মত বিনিময় সভায় এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি ওয়াদা দিয়ে ভোট নিয়েছিল। তারা ক্ষমতায় গেলে উন্নয়ন করবে। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে ওয়াদা ভঙ্গ করেছিল। তারা উন্নয়ন করে নাই। বিএনপি ক্ষমতায় গেলে পূনরায় বোমা হামলা করবে, জঙ্গি তৈরি করবে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র কমিটির নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন থেকে কাজ করেন। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সমাবেশ ও উঠান বৈঠক করেন। আপনারা দেশের জনসাধারণকে বর্তমান সরকারের উন্নয়নের কথা বলেন । দ্বিধা দন্দ্ব ভুলে গিয়ে একত্রে কাজ করেন।

 

বিএনপি লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

 

দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, দরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মো. আলীনুর বকস রতন প্রমুখ।

Leave a Comment