কানাডা খালিস্তানপন্থী সন্ত্রাসীদের ‘নিরাপদ স্বর্গ’: ভারত

কানাডা খালিস্তানপন্থী’ সন্ত্রাসীদের ‘নিরাপদ’ স্বর্গ’: ভারত। কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার মধ্যে এ দাবি করলো নয়া দিল্লি। জুনে কানাডায় গুলিবিদ্ধ হয়ে খুন হন খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিংহ নিজ্জর। সূত্র: সিবিসি নিউজ, সিএনএন।

কানাডা খালিস্তানপন্থী’ সন্ত্রাসীদের ‘নিরাপদ ‘স্বর্গ’: ভারত

কানাডার অভিযোগ, এই হত্যাকাণ্ডে ভারতের এজেন্টরা সরাসরি জড়িত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে এই অভিযোগ তুলেন। তিনি একজন ভারতীয় কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দেন।

কানাডা খালিস্তানপন্থী সন্ত্রাসীদের ‘নিরাপদ স্বর্গ’: ভারত

এ অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার করে ভারতও একজন কানাডীয় কূটনীতিককে বহিস্কার করে। পরবর্তীতে দিল্লি কানাডার নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করে দেয়। 

বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিৃতিতে বলেছেন, সন্ত্রাসবাদ অত্যন্ত বড় ইস্যু। সন্ত্রাসবাদকে এখন আর্থিক মদত এবং সবরকম সহযোগিতা করা হচ্ছে। আমরা জানি এটা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান করছে। কিন্তু যদি বিদেশে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যের কথা বলা হয়, তাহলে কানাডার কথা বলতে হবে। দেশটি সন্ত্রাসী, উগ্রপন্থী ও সংগঠিত অপরাধী চক্রের নিরাপদ স্বর্গ।

 

কানাডা খালিস্তানপন্থী সন্ত্রাসীদের ‘নিরাপদ স্বর্গ’: ভারত

 

Leave a Comment