জিলাইভ [ GLive ] | truth alone triumphs

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইনশাল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ সঠিকভাবে ভোট দেবে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ আয়োজিত সর্বজনীন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি বলেন, আসলে বিএনপি কি ইলেকশন চায়? ইলেকশনটা চাইবে কীভাবে? তাদের নেতা কে? পলাতক আসামি, অর্থ চোর, অস্ত্র চোরাকারবারি, খুনি, একুশে আগস্টের গ্রেনেড হামলাকারী; এই যদি একটা দলের নেতা হয় তবে সেই দল এবং তাকে মানুষ কেন ভোট দেবে?

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে: শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে ভোট পায় নাই, ২০১৪ সালে নির্বাচন করেনি। নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। কত মানুষের জীবন নিয়েছে। এখনও যদি সেই পোড়া মানুষগুলোর চেহারা দেখেন, কী বীভৎস চেহারা; ওটা দেখলে মনে হয়, যারা এই কাজগুলো করেছে তাদের মতো জঘন্য মানুষ আর হতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, এই নৌকায় ভোট দেয়ার ফলেই আজকে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলেই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

শেখ হাসিনা বলেন, আপনার সব সময় একটা বিষয় খেয়াল রাখবেন দেশের ভাবমূর্তিটা যেন সব সময় উজ্জ্বল থাকে। আজকে বিশ্ব নেতারা যেখানে স্বীকৃতি দেয় আর কয়েকটা চোরচোট্টা কি বললো, ওইগুলি আমাদের কানে দেয়ার দরকার নেই।

 

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

 

তিনি বলেন, দেশে যেগুলো বিভিন্ন অপরাধ করে বিভিন্নভাবে চাকরি হারিয়েছে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে এসে আশ্রয় নিয়ে নিজেদের অপকর্মের কথা ঢেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অ্যাপসের মাধ্যমে নানা রকম মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। এসব অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচ করতে হবে। এদের মানুষের কাছে প্রকাশ করা দরকার যে, এরা কারা, যারা এভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করে।

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর