আরো ৬ কোটি ডিম আমদানির অনুমতি । সিন্ডিকেটের কবল থেকে ডিমের বাজারকে মুক্ত করতে চাইছে সরকার। দাম নিয়ন্ত্রণ করে বাজারে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে ডিম আমদানির পরিমাণ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী।
আরো ৬ কোটি ডিম আমদানির অনুমতি
জানা গেছে, ছয় প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত থেকে আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।এর আগে গত ১৮ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়।
এবারও ডিম আমদানির জন্য পাঁচটি শর্ত নির্ধারণ করে দিয়েছে সরকার। শর্তগুলো হলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত ডিম আমদানি করতে হবে। আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে। সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্য বিধিবিধান মেনে চলতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে, দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়। গত ১৪ সেপ্টেম্বর খুচরা পর্যায়ে ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার। সরকারনির্ধারিত দর বাজারে কার্যকর না হওয়ায় ১৮ সেপ্টেম্বর ডিম আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
ঢাকা অফিস : এ৩, নাভানা সাত্তার গার্ডেন, ৮৬/১ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০
মোবাইল :+৮৮০১৭১৬০৪৩৩৮৩
জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।