,

মেয়র তাপসের বক্তব্যে সন্ত্রাসী ও  জমিদারী ভাব রয়েছে :মির্জা ফখরুল 

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বুধবার বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে মেয়রের কথার জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মেয়র তাপসের বক্তব্যে সন্ত্রাসী ও  জমিদারী ভাব রয়েছে :মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, তাদের চরিত্র, কথা-বার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি, সে জন্য কাকে ঢুকতে দেবে-কাকে ঢুকতে দেবে না, এ ধরনের কথা তারা বলে। 

 তিনি বলেন, আমরা এগুলো খুব গুরুত্ব দেই না। কারণ এগুলো আমরা বহু ফেস করেছি তো ইতোমধ্যে, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কী বললো না বললো এটাতে বাংলাদেশের জনগণের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণের লক্ষ্য একটাই, তারা একটা নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন চায়। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।