ঢাকার ৫০ ভাগ বাড়িতেই এডিস মশার লার্ভা: স্বাস্থ্য অধিদপ্তর। গত ১০ দিন ধরে রাজধানীতে এডিস মশার বর্ষাকালীন’ জরিপ অভিযানের অষ্টম দিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই জরিপের অংশ হিসেবে গুলশান-বনানীর বিভিন্ন বাসাবাড়িতে’ নমুনা সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, এসব নমুনায় মিলছে এডিস মশার লার্ভা। তারপরও ঢাকায় স্থিতিশীল আছে ডেঙ্গু সংক্রমণ। তবে রাজধানীর বাইরে বেড়েছে সংক্রমণ।
ঢাকার ৫০ ভাগ বাড়িতেই এডিস মশার লার্ভা: স্বাস্থ্য অধিদপ্তর
গত সপ্তাহে এই জরিপের অংশ হিসেবে গুলশান-বনানীর বিভিন্ন বাসাবাড়িতে ‘নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে দেখা যায়, এসব বিভিন্ন বাসাবাড়ির নমুনায় এডিস’ মশার লার্ভা পাওয়া যাচ্ছে।

ডেঙ্গুর বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সাথে সবাইকে সচেতন থাকতে হবে। তাহলে হয়তো রক্ষা পাব, না হলে ডেঙ্গু এবার মহামারি আকার ধারণ করতে পারে।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৩।