,

আগামী বছর ফেব্রুয়ারিতে এসএসসি, এইচএসসি এপ্রিলে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ‘এপ্রিলে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

আগামী বছর ফেব্রুয়ারিতে’ এসএসসি, এইচএসসি এপ্রিলে

ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আশা করছি আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে। আগামী বছর আমরা চেষ্টা করবো এইচএসসি পরীক্ষা এপ্রিলে এবং এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেয়ার। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

দেশের কোনো পাবলিক পরীক্ষায় গত পাঁচ বছরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যা ছড়িয়েছে, সেগুলো সবই গুজব। ২০১৫ সালের পর থেকে আমরা প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকেছি। এ জন্য কোনো প্রশ্নফাঁসের ঘটনাও ঘটেনি। এবারের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

যদি কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।