জিলাইভ [ GLive ] | truth alone triumphs

গয়েশ্বরের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল

গয়েশ্বরের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আহত গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির মহাসচিব।রোববার (৩০ জুলাই) দুপুর ১২টার পরপরই মির্জা ফখরুল নয়াপল্টনে গয়েশ্বর চন্দ্র রায়ের অফিসে যান এবং প্রায় ১ ঘণ্টা সেখানে অবস্থান করেন। বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

গয়েশ্বরের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল

গয়েশ্বরের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল

উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (২৯ জুলাই) বিএনপি ধোলাইখাল মোড়ে অবস্থান নিলে সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। কর্মসূচি পালনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে নিজ কার্যালয়ে তাকে দিয়ে যায় পুলিশ।

কার্যালয়ে ফিরে গয়েশ্বর চন্দ্র রায় আহত হওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে পড়েছি। পরে কোমর থেকে নীচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল। 

 

গয়েশ্বরের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল

 

Tags :

নিউজ ডেস্ক । GLive24.com

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর