ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন, ভবিষ্যতের ধাক্কা সামাল দেওয়ার প্রস্তুতি নিন: প্রধানমন্ত্রী । গ্লোবাল ক্রাইসিস ‘রেসপন্স গ্রুপের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে শুক্রবার এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দীর্ঘ হতে’ থাকা যুদ্ধ এবং নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা বিশ্বকে অস্থিতিশীল করে তুলবে। যুদ্ধের এক একটি দিন পার হচ্ছে, যুদ্ধকবলিত দেশের পাশাপাশি সারাবিশ্ব এর নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন, ভবিষ্যতের ধাক্কা সামাল দেওয়ার প্রস্তুতি নিন: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, দেশে দেশে দারিদ্র ও অসমতা দিন দিন বাড়ছে। দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা বেড়ে চলছে। তিনি বলেন, যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানিসহ সব কিছুর দাম বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে।

বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, জ্বালানি ও খাদ্য আমদানিকারক দেশ হিসেবে আমদানির খরচ পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ছে। তিনি চলমান বিশ্ব সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের এই সভায় ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
চলমান সংকটের মধ্যেও বাংলাদেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রেখেছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

