সরকারের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

সরকারের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, তাদেরকে বিশ্বাস করে আগেও সংলাপ করেছি, প্রতারিত হয়েছি। এখন প্রশ্নই আসে না। স্যাংশন, ভিসানীতিসহ আরও নানা কারণে বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি এখন তলানিতে। দেশকে রোল মডেল নয়, গোল মডেল বানিয়েছে। দেশকে ফতুর করে দিয়েছে সরকার।

সরকারের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন নতুন প্লট তৈরি করে জনগণকে বোকা বানিয়ে প্রতারিত করে ক্ষমতা দখল করতে চায় আওয়ামী লীগ। তারা দেশে ভয়াবহ লুটপাট করছে। এই কারণে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই আওয়ামী লীগের নাম দিয়েছিলেন নিখিল বাংলা লুটপাট সমিতি।

বিএনপি মহাসচিব সর্বস্তরের মানুষের প্রতি বলেন, গণতন্ত্র ও দেশকে বাঁচাতে এই ভয়াবহ দানব সরকারকে সরানোর জন্য কোনো দ্বন্দ্ব, দ্বিধা বা কালবিলম্ব না করে সবাইকে রাস্তায় নেমে পড়তে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, আয়োজক সংগঠনের মহাসচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Leave a Comment