বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় ইইউ

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় ইইউ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)  বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার এবং যেকোনো মূল্যে সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল ফন্টেলেস বলেছেন, ইইউ বাংলাদেশের সকল দল এবং সকল নাগরিককে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে উৎসাহিত করে।

 

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় ইইউ

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় ইইউ

ইউরোপীয় পার্লামেন্টে স্লোভাকিয়ার প্রতিনিধি ইভান স্টেফানেককে সম্বোধন করেএক চিঠিতে জোসেফ বোরেল এসব কথা বলেছেন। ইভান স্টেফানেকসহ ইউরোপীয় ‘পার্লামেন্টের ছয় সদস্য জোসেফ বোরেলকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে ১২ জুন এক চিঠি লেখেন। তিনি সেই চিঠিরই জবাব দিলেন।

বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়াগুলোতে সহিংসতার কোনও স্থান নেই। যে কোনো মূল্যে সহিংসতা এড়ানো উচিত। ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের বিষয়ে বাংলাদেশের সরকার ও সকল স্টেকহোল্ডারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবে।

বোরেল বলেন, তিনি প্রধান দলগুলোর মধ্যে সংলাপের কথাও বলেছেন এবং সুশীল সমাজের জন্য যথেষ্ট জায়গা থাকা উচিত।

Leave a Comment