,

কাজাখস্তানে দাবানলে নিহত ১৪

কাজাখস্তানে দাবানলে নিহত ১৪ । দাবানলে পুড়ে গেছে দেশটির ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) বনভূমি। মধ্য এশিয়ার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে এ দাবানলের সৃষ্টি হয়। এ বছর দেশটিতে দাবানলের কারণে এটি হল মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। বজ্রপাতের ফলে এই দাবানল শুরু হয় বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় শনিবার জানায়, দাবানলের কারণে ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের বাড়িঘরও নিরাপদ রয়েছে। তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে। এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দাবানলের কারণে আটকে পড়া ফরেস্ট রেঞ্জার্সদের খোঁজে সন্ধান চলছে।

 

কাজাখস্তানে দাবানলে নিহত ১৪

কাজাখস্তানে দাবানলে নিহত ১৪

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ শনিবার দেশটির জরুরি পরিস্থিতি বিষয়কমন্ত্রী ইউরি ইলিনকে বরখাস্ত করেন।

দেশটিতে বর্তমানে ১ হাজারেরও বেশি মানুষ আগুন নেভানোর কাজে অংশ নিচ্ছেন। এসব মানুষের বেশিরভাগই প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মী।

 

 

কাজাখস্তানে দাবানলে নিহত ১৪

 

 

সাবেক এই সোভিয়েত দেশটির স্থানীয় কর্তৃপক্ষের মতে, গত বৃহস্পতিবার বজ্রপাতের মাধ্যমে বিশাল এই দাবানল শুরু হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবানলে প্রাণহনির ঘটনায় কাজাখ প্রেসিডেন্ট তোকায়েভের সঙ্গে কথা বলে সমবেদনা ব্যক্ত করেছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।