,

ইরানের জাফরান রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

ইরানের জাফরান রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। ইরান থেকে ২৯টি দেশে ১৩ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মোট ১২ দশমিক ৩১ টন জাফরান রপ্তানি করা হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম মাসে (মার্চ ২১ থেকে এপ্রিল ২০) ইরান থেকে ১৩ দশমিক ৩৬ মিলিয়ন ডলার মূল্যের মোট ১২ দশমিক ৩১ টন জাফরান ২৯টি দেশে রপ্তানি করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ওজন ও মূল্যের দিক দিয়ে যথাক্রমে ৫৪ শতাংশ এবং ৪১ শতাংশ রপ্তানি বেড়েছে।

ইরানের জাফরান রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

ইরানের জাফরান রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি

ফিন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ওজনের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত ছিল প্রধান রপ্তানি গন্তব্য। কারণ দেশটি এই সময়ের মধ্যে ইরান থেকে ৪ দশমিক ৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৯১ টন জাফরান আমদানি করে।

এরপরে চীন ৪ দশমিক ৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৭৬ টন এবং স্পেন ২ দশমিক ৫৬ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৩৪ টন জাফরান আমদানি করে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।