গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার। দুর্গাপুরে ৫টি গাঁজার গাছসহ সাকলাইন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। সে ওই গ্রামের মোস্তফার ছেলে।

গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

সোমবার (৮ মে) দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে গাছগুলো উদ্ধার করা হয়।জানা গেছে, খবর পেয়ে আসামির বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪ টি গাছের উচ্চতা ৪ ফুট এবং ১ টি গাছের উচ্চতা ৬ ফুট। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা।

এ বিষয়ে দুর্গাপুর থানা ওসি নাজমুল হক জানান, গাঁজার গাছসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা সব সময় জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে এমন অভিযান আমাদের অব্যাহত থাকবে।

 

Leave a Comment