খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই মে ২০২৩, ৩:৫৬ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহেরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট রুম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে রেঞ্জার্স। তিনি আদালতে গিয়েছিলেন জামিনের জন্য।
নিরাপত্তা বাহিনী তাকে কালো একটি গাড়িতে করে নিয়ে যায়।
পিটিআইয়ের আজহার মাশওয়ানি বলেছেন, ইমরান খানকে আদালতের মধ্যেই আটক করেছে রেঞ্জার্স। ইতোমধ্যে দেশজুড়ে ‘বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।
মন্তব্য