আবারো তামাশার নির্বাচনের দিবাস্বপ্নে বিভোর সরকার: জামায়াত

আবারো তামাশার নির্বাচনের দিবাস্বপ্নে বিভোর সরকার: জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক  মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে।

তারা আবারো তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্নে বিভোর। আর সে স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ জামায়াতের শীর্ষনেতাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে।

আবারো তামাশার নির্বাচনের দিবাস্বপ্নে বিভোর সরকার: জামায়াত

রোববার (৭ মে) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও থানা উত্তর আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন তিনি।

আবারো তামাশার নির্বাচনের দিবাস্বপ্নে বিভোর সরকার: জামায়াত

মাহফুজুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের পথচলা কখনো নির্বিঘ্ন ছিলো না, এখনো নয়। তাই বাতিলের সকল জুলুম-নির্যাতন ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই দ্বীন বিজয়ী করার জন্য সকলকে ময়দানে সক্রিয় ভূমিকা পালন  করতে হবে।

এ সময় তিনি ইসলামের বিজয়কে তরান্বিত করার জন্য আন্দোলনের কর্মীদেরকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর আহবান জানান।

সেই সঙ্গে তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারে হাতে ক্ষমতা হস্তান্তর ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

থানা আমীর হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি রাসিবুল হক নাসিফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ মুজিবুর রহমান ও এনামুল হক প্রমুখ।

Leave a Comment