,

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে বান্ধবীরে বাবা

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে বান্ধবীরে বাবা । লক্ষ্মীপুরে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে মো. তামিম নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কোপানোর অভিযোগ উঠেছে। মেয়ে বন্ধুর সাইমা চৌধুরীর বাবা লক্ষ্মীপুর সাব রেজিষ্ট্রি অফিসের চাকরিজীবী শেখ ফরিদ এ ঘটনা ঘটিয়েছেন।

 

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে বান্ধবীরে বাবা

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে বান্ধবীরে বাবা

রোববার (৭ মে) দুপুর ২ টার দিকে শহরের পিটিআই মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী তামিম তার বান্ধুবীর বাবা ফরিদের বিরুদ্ধে এ অভিযোগ করেন। ঘটনার পর থেকেই ফরিদ আত্মগোপনে রয়েছেন।

আহত তামিম লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার নুরনবী শামিমের ছেলে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। সাইমা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিচ্ছেন।

অভিযুক্ত শেখ ফরিদ রামগতি উপজেলার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শহরের মোবারক কলোনী এলাকা ভাড়া বাসায় থাকেন।

হাসপাতালে আহত তামিম ও তার বন্ধুরা জানায়, সাইমার সঙ্গে তামিমের ভালো সম্পর্ক রয়েছে। ইংরেজী দ্বিতীয় বিষয় পরীক্ষা শেষে দু’জনেই রেস্টুরেন্টে খেতে যায়। খাবার খাওয়ার সময় হঠাৎ করে সাইমার বাবা রেস্টুরেন্টে ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ফরিদ ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

 

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়েছে বান্ধবীরে বাবা

 

বক্তব্য জানতে শহরের সমসেরাবাদ এলাকার মোবারক কলোনীর ভাড়া বাসায় গিয়ে শেখ ফরিদকে পাওয়া যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। বাসায় খোঁজ করে অভিযুক্তকে পাওয়া যায়নি। হাসপাতালে গিয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত ছাত্রসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।