,

করোনা মহামারি জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা মহামারি জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব ‘স্বাস্থ্য সংস্থা । করোনা ভাইরাস মহামারি জরুরি অবস্থার অবসান ঘোষণা করা হয়েছে। করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তিন বছর পর গত  শুক্রবার (৫ মে) এ ঘোষণা দেয়। সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এই ঘোষণা দিয়ে বলেছেন,‘আমি ঘোষণা করছি যে কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি ‘অবস্থা নয়।’

করোনা মহামারি জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তিনি আরো বলেন, ‘ ডব্লিউএইচও এর জরুরি কমিটি ১৫তম  বৈঠকে আমাকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি ‘অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে বলা হয়।’ গেব্রিয়েসুস বলেন, ‘বিশ্বকে পাল্টে দিয়েছে কোভিড, আমাদেরকেও বদলে দিয়েছে। আমরা যদি কোভিডের আগের অবস্থায় ফিরে যাই, আমরা যদি শিক্ষা নিতে ব্যর্থ হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ব্যর্থতার দিকে ধাবিত করব আমরা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কোভিড-১৯ সমাজে থেকে যাবে। যদিও এটি এখন আর জরুরি পরিস্থিতি সৃষ্টি করছে না।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা সনাক্ত করা হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। করোনা সংক্রমণ শুরু হওয়ার এক মাস পর একে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।