,

হোটেলে ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন করায় প্রধান শিক্ষক বরখাস্ত

হোটেলে ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন করায় প্রধান শিক্ষক বরখাস্ত। বরগুনার পাথরঘাটায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ এপ্রিল) প্রধান শিক্ষক আব্দুল জব্বার খানকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল ব্যবস্থাপনা কমিটি।

রোববার (২৩ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর বাবা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। পরে বুধবার ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

হোটেলে ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন করায় প্রধান শিক্ষক বরখাস্ত

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হোটেলে ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন করায় প্রধান শিক্ষক বরখাস্ত

ওই ছাত্রীর বাবা বলেন, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে মেয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার নানা কৌশলে আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করেন। গত ১৩ মার্চ স্কুলে শিক্ষা সফরের কথা বলে আমার মেয়েকে বরিশালে নিয়ে একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করেন।

বরিশাল থেকে ফেরার পর মেয়ের শারীরিক অসুস্থতা দেখে তার কাছে জানতে চাইলে সে সব ঘটনা খুলে বলে। পরে মানসম্মান রক্ষায় প্রধান শিক্ষক আব্দুল জব্বারকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বাল্যবিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে বিচার চেয়ে অভিযোগ করেছি।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন আকন বলেন, বিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার ব্যবস্থাপানা কমিটি ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। সভায় প্রধান শিক্ষক আব্দুল জব্বার খানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শালিকাকে ধর্ষণের পর পালিয়ে গেল ভগ্নিপতি
ধর্ষণ

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, ওই ছাত্রী ও তার অভিভাবক আমার কাছে এসে ঘটনা জানিয়েছেন। আইনি পরামর্শের জন্য তাদের থানায় যেতে বলা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।