,

বাংলাদেশে ফেসবুকের কার্যক্রম নিয়ে নতুন খবর জানা গেল

বাংলাদেশে ফেসবুকের কার্যক্রম নিয়ে নতুন খবর জানা গেল ।  বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। তাই বলা যায় ফেসবুকে কমে যাচ্ছে বাংলাদেশি বিজ্ঞাপন।

এ বিষয়ে ইতোমধ্যে ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল একটি ঘোষণা দিয়েছে।মঙ্গলবার (২৫ এপ্রিল) এক ঘোষণায় ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা ‘এইচটিটিপুল বলেছে, বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বাংলাদেশে ফেসবুকের কার্যক্রম নিয়ে নতুন খবর জানা গেল

এর ফলে বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যা হবে। বিশেষ করে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

গ্রাহকদেরকে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুল বিজ্ঞাপন কার্যক্রম সীমিত করার পেছনে মার্কিন ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতার কথা উল্লেখ করেছে। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো।

তবে এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল বলেছেন, উদ্ভূত পরিস্থিতির ওপর তাদের কোনো হাত নেই। সমস্যার দ্রুত সমাধান করতে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

এর ফলে বাংলাদেশের গ্রাহকরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন। বিশেষ করে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতষ্ঠান প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

গ্রাহকদেরকে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুল বিজ্ঞাপন কার্যক্রম সীমিত করার পেছনে মার্কিন ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতার কথা উল্লেখ করেছে।

এই সিদ্ধান্তে চরম হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো। এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল বলেছেন, উদ্ভূত পরিস্থিতির ওপর তাদের কোনো হাত নেই। সমস্যার দ্রুত সুরহা করতে তারা ডিজিটাল মাধ্যমে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।