,

উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে অভিযোগ

উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে অভিযোগ। উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলেছে রাশিয়া। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় উইকিপিডিয়াকে ৪০ লাখ রুবল জরিমানা করা হতে পারে। একইসঙ্গে ভুল তথ্যে ভরা প্রতিবেদন সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা উইকিমিডিয়া ফাউন্ডেশনকে এ জরিমানা করে রাশিয়ার তাগানস্কি জেলা আদালত।

 

উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে অভিযোগ

উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে অভিযোগ

রাশিয়ার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংস্থার পক্ষ থেকে জানা যায়, ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার ব্যবহারকারীদের ভুল তথ্য জানানোর চেষ্টা করা হচ্ছে। সেই তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এর আগেই গুগলকে ৮০ লাখ রুবল বা রাশিয়ায় গুগল বার্ষিক যে লাভ করে, তার ২০ শতাংশ জরিমানা বাবদ আদায় করা হবে। ইউটিউবের বিরুদ্ধেও যুদ্ধ নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগ এনেছে ভ্লাদিমির পুতিনের দেশ।

একই অভিযোগে ইতোমধ্যে রাশিয়া ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। একাধিক মার্কিন সংস্থাও যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ায় তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে।

 

উইকিপিডিয়া ও গুগলের বিরুদ্ধে অভিযোগ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।