বন্ধুর স্ত্রীকে জড়িয়ে ধরার অভিযোগে কারাগারে গেলেন দুই যুবক , বাড়িতে ঢুকে বন্ধুর স্ত্রীর ‘শ্লীলতাহানি’ করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ফাঁসানো হয়েছে বলে দাবি তাদের।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের ‘পশ্চিমবঙ্গে। ওই দুই যুবককে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানা পুলিশ। আনন্দপুর থানা এলাকার চৌবাগা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বন্ধুর স্ত্রীকে জড়িয়ে ধরার অভিযোগে কারাগারে গেলেন দুই যুবক
নরেন্দ্রপুর থানার খেয়াদহের এক যুবকের দাবি, বন্ধুতার সূত্র ধরে তার বাড়িতে মাঝে মাঝে আসতেন ওই দুই অভিযুক্ত। ওই যুবকের অভিযোগ, তার এক বন্ধু বাড়ির ভেতরে ঢুকে তার স্ত্রীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে এবং জোর করে ‘শারীরিক সম্পর্ক’ করারও চেষ্টা করে।

যুবকের দাবি, এ ঘটনায় হতচকিত হয়ে চিৎকার করেন তার স্ত্রী। সেই চিৎকার শুনে বাড়ির অন্যরা দৌড়ে আসেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই দুই যুবক।
পরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক এবং তার স্ত্রী। সেই অভিযোগের তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়া দুই যুবকের অবশ্য দাবি, অভিযোগকারীর স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিতেই তাদের ফাঁসানো হয়েছে।

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ।