ব্রেকিং নিউজ :
সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সংক্রমণ না কমায় হামে আরও তিন শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ বছরের ছাত্রীকে ধ*র্ষ*ণ: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার কলাবাগানে হোস্টেল কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ডিমলায় জুয়ার আসরে অভিযান, যুবদল নেতাসহ গ্রেফতার ৮ রাকসু জিএস আম্মারকে ঘিরে ধারাবাহিক অভিযোগে উত্তপ্ত রাবি জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপির ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫৩৪ হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,০৭৫ নারায়ণগঞ্জে ভাড়া বাসায় এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবপুরে ফ্যামিলি কার্ডের বিনিময়ে কুপ্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দেশ

সংবিধানপ্রণেতা আব্দুর রাজ্জাকের সংগ্রামী রাজনৈতিক জীবন

জি- লাইভ ডেস্ক

প্রকাশ: ১ই আগস্ট ২০২৬, ৪:৩২ পিএম

সংবিধানপ্রণেতা আব্দুর রাজ্জাকের সংগ্রামী রাজনৈতিক জীবন

ষাটের দশকের ছাত্ররাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা-পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আব্দুর রাজ্জাক একটি অনিবার্য নাম। ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংসদ সদস্য এবং দক্ষ রাজনৈতিক সংগঠক হিসেবে তিনি দীর্ঘ কয়েক দশক দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাঙালির জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন ও রাজনৈতিক দর্শন স্বাধীনতার আন্দোলনকে এগিয়ে নিয়েছিল, তার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের একজন ছিলেন তিনি।

১৯৪২ সালের ১ আগস্ট শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক। শৈশব থেকেই তিনি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন। ১৯৫৮ সালে ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৬৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরে ১৯৬৭ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন এবং ১৯৭৩ সালে আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত হন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ১৯৬২ সালে ছাত্রলীগে যোগ দিয়ে সিরাজুল আলম খান ও কাজী আরেফ আহমেদের সঙ্গে সংগঠনের অভ্যন্তরে তিন সদস্যের একটি গোপন সাংগঠনিক কাঠামো, যা ‘নিউক্লিয়াস’ নামে পরিচিত, গঠন করেন। এই নিউক্লিয়াসই পরবর্তী সময়ে স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতার দাবিতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কৌশল নির্ধারণ এবং ছাত্রসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে এই উদ্যোগ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ঐতিহাসিক ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে আব্দুর রাজ্জাক ছিলেন সামনের সারির সংগঠক। ছাত্রলীগের একজন দক্ষ সাংগঠনিক নেতা হিসেবে তিনি ১৯৬৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ছাত্রলীগ স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিব বাহিনীর চারটি সেক্টরের একটির সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক নেতৃত্ব, সংগঠন গড়ে তোলা এবং তরুণ যোদ্ধাদের সমন্বয়ের ক্ষেত্রে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামের পাশাপাশি আন্তর্জাতিক জনমত গঠনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

স্বাধীনতার পরও তাঁর রাজনৈতিক জীবন থেমে থাকেনি। সামরিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ধারাবাহিকভাবে সক্রিয় ছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সাংবিধানিক শাসন এবং জনগণের ভোটাধিকারের প্রশ্নে তিনি সব সময় আপসহীন অবস্থান নিয়েছিলেন। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং প্রতিক্রিয়াশীল রাজনীতির বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন।

আব্দুর রাজ্জাকের সংসদীয় জীবনও ছিল সমৃদ্ধ। ১৯৭০ সালে প্রথমবার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক সংগঠক হিসেবে তাঁর দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ১৯৭৯ এবং ১৯৮১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক আদর্শের কারণে তাঁকে একাধিকবার কারাবরণও করতে হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রশ্নেও তিনি ছিলেন দৃঢ় অবস্থানের মানুষ। স্বাধীনতাবিরোধী রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণআন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেন এবং ইতিহাসের দায়বদ্ধতা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি অব্যাহত রাখেন।

২০১১ সালের ২৩ ডিসেম্বর এই বর্ষীয়ান রাজনীতিক মৃত্যুবরণ করেন। তবে তাঁর রাজনৈতিক দর্শন, সাংগঠনিক দক্ষতা এবং স্বাধীনতা-সংগ্রামে অবদান আজও বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হয়ে ওঠার এই দীর্ঘ পথচলা নতুন প্রজন্মের কাছে রাজনৈতিক আদর্শ, ত্যাগ এবং দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ উদাহরণ।

আজ, তাঁর জন্মবার্ষিকীতে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাধীনতা সংগ্রামের এই অকুতোভয় সংগঠককে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার বিকাশে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য