ব্রেকিং নিউজ :
হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন হাসানুল হক ইনুর মামলার রায় আগামী ৩০ জুন আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন মুশফিকুর রহিম আওয়ামী লীগের ৭৭ বছরের রাজনৈতিক গৌরবগাথা ও সংগ্রাম অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি ইনু কারাগারে দুটি খাতায় নিয়মিত সব কার্যক্রম লিখে রাখছেন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

দেশ

১৮ ঘন্টার বেশি লোডশেডিংয়ে অতিষ্ট জনতা ঘেরাও করলো বিদ্যুৎ অফিস, মহাসড়ক অবরোধ

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ২৮ই জুন ২০২৬, ৫:৩৮ পিএম

১৮ ঘন্টার বেশি লোডশেডিংয়ে অতিষ্ট জনতা ঘেরাও করলো বিদ্যুৎ অফিস, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় টানা প্রায় দুই মাস ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনের ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী ও শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিনের এই ভোগান্তির প্রতিবাদে রোববার (২৮ জুন) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন শত শত ক্ষুব্ধ গ্রাহক। একই সঙ্গে জামুর্কি এলাকায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ও অফিস ঘেরাও করে বিক্ষোভও করেন তারা।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা মহাসড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। পরে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস পাওয়ার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টার শেষে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

বিক্ষোভকারীদের দাবি, প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ঘরে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, সামনে পরীক্ষা থাকলেও নিয়মিত বিদ্যুৎ না থাকায় রাতে কিংবা দিনে কোনো সময়ই ঠিকমতো পড়াশোনা করা সম্ভব হচ্ছে না।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও একই ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান এবং প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, আগামী ১ জুলাই থেকে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। কিন্তু দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে অধিকাংশ শিক্ষার্থী পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছে না।

এদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ১০ হাজার পরীক্ষার্থীও একই সমস্যার মুখোমুখি। পাশাপাশি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৩ হাজার শিক্ষার্থীর পড়াশোনাও ব্যাহত হচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে পরীক্ষার ফলাফলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শুধু শিক্ষা নয়, লোডশেডিংয়ের ধাক্কা লেগেছে স্থানীয় অর্থনীতিতেও। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের ঘনঘন বিভ্রাটের কারণে মিল-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর অনেকেই নির্ধারিত সময় অনুযায়ী উৎপাদন চালিয়ে যেতে পারছেন না, যার প্রভাব পড়ছে শ্রমিক ও ব্যবসার ওপরও।

জামুর্কি, মহেড়া, বানাইল ও আনাইতারা ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী দেলদুয়ার ও বাসাইল উপজেলার বহু পল্লী বিদ্যুতের গ্রাহকও বিক্ষোভে অংশ নেন। বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ অফিস ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে ভাঙচুরের চেষ্টাও চালান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডি এ মতিন বলেন, বিভিন্ন এলাকায় প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়েছে এবং পরে তারা অবরোধ তুলে নেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে মির্জাপুর উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। উৎপাদন কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, ফলে বাধ্য হয়েই বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে।

টাঙ্গাইল জেলা পল্লী বিদ্যুৎ বিভাগের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন এবং মির্জাপুর ও গোড়াই জোনাল অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুটি জোনাল অফিস মিলিয়ে মির্জাপুর উপজেলায় প্রায় এক লাখ ৮০ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু ময়মনসিংহ জোন থেকে প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ব্যাপক লোডশেডিং দিতে হচ্ছে। বিশেষ করে গোড়াই শিল্পাঞ্চলে বিদ্যুতের চাহিদা বেশি হওয়ায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দের চেষ্টা চলছে।

মন্তব্য