ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত, আহত অন্তত ৬০

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১ই ডিসেম্বর ২০২৫, ৭:৫৭ এএম

তামিলনাড়ুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত, আহত অন্তত ৬০

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৬০ যাত্রী।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনার বিষয়টি স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। এনডিটিভির তথ্যে জানা যায়, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

সংঘর্ষের পর বাস দুটির সামনের অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এনডিটিভির তথ্য অনুযায়ী, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদি যাচ্ছিল এবং অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল। ধাক্কাটি এতই প্রবল ছিল যে একটি বাসের চালকের কেবিন প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, নিহতদের সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং বেশ কিছু আহত যাত্রীর শরীর রক্তাক্ত অবস্থায় রয়েছে। কয়েকজন বাসের ভেতর আটকা পড়েছিলেন।

গত সপ্তাহেও তামিলনাড়ুতে একই ধরনের বাস দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তার মাত্র কয়েকদিন পর ঘটল আরও একটি বড় দুর্ঘটনা, যাতে প্রাণ হারালেন ১১ জন।

টিএসএন

মন্তব্য