জিলাইভ [ GLive ] | truth alone triumphs

৩০ নভেম্বরের মুদ্রার বিনিময় হার প্রকাশ

বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক লেনদেন ক্রমেই বাড়ছে। বিদেশে কর্মরত লাখো বাংলাদেশির পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রাখছে। প্রবাসী ও ব্যবসায়ী লেনদেনের সুবিধায় আজকের (৩০ নভেম্বর ২০২৫) মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রবিবার দেশে ডলার কেনার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২২.১৭ টাকা এবং বিক্রির মূল্য ১২২.৩৫ টাকা। গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২২.৩০ টাকা। ইউরোর ক্ষেত্রে ক্রয়মূল্য ধরা হয়েছে ১৪১.৬৫ টাকা এবং বিক্রিমূল্য ১৪১.৮৮ টাকা। প্রয়োজন অনুযায়ী হার পরিবর্তিত হতে পারে।

এ ছাড়া পাউন্ডের ক্রয়মূল্য ১৬১.৭০ টাকা এবং বিক্রিমূল্য ১৬১.৯৭ টাকা নির্ধারিত হয়েছে। জাপানি ইয়েনের ক্রয় ও বিক্রয়মূল্য সমানভাবে ০.৭৮ টাকা। অস্ট্রেলিয়ান ডলারের ক্রয়মূল্য ৭৯.৯৮ টাকা এবং বিক্রিমূল্য ৮০.১৭ টাকা। সিঙ্গাপুর ডলারের ক্ষেত্রে ক্রয় ৯৪.২২ টাকা এবং বিক্রি ৯৪.৪২ টাকা। কানাডিয়ান ডলারের ক্রয় ৮৭.৪২ টাকা ও বিক্রি ৮৭.৫৭ টাকা। ভারতীয় রুপি ও সৌদি রিয়েলের ক্রয়-বিক্রি উভয় হার যথাক্রমে ১.৩৬ টাকা ও ৩২.৪৮ টাকা।

টিএসএন

Tags :

Md. Sakib

Recent News