,

ঝিনাইদহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় পুকুরিয়া গ্রামে একটি মাঠ থেকে অজ্ঞাত ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয়রা পুলিশকে ঘটনাস্থল সম্পর্কে অবহিত করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, নিহত নারীর পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর কারণ উদঘাটনের কাজ চলছে।

জিলাইভ/টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।