,

২০২৬ সালের শেষের দিকে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপ: ইলন মাস্ক

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক শনিবার ঘোষণা করেছেন যে, তাদের বিশাল রকেট স্টারশিপ ২০২৬ সালের শেষের দিকে টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা করবে। তিনি আরো জানিয়েছেন, ‘২০২৯ সালের মধ্যে’ মঙ্গল গ্রহে মানুষের অবতরণ সম্ভব হতে পারে।

 

২০২৬ সালের শেষের দিকে মঙ্গল গ্রহে যাত্রা করবে স্টারশিপ: ইলন মাস্ক

 

এই খবরটি ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।

ইলন মাস্ক তার এক্স সোশ্যাল নেটওয়ার্কে বলেন, “আগামী বছর শেষের দিকে অপটিমাসকে নিয়ে মঙ্গল গ্রহে যাত্রা শুরু করবে স্টারশিপ। যদি অবতরণ সফলভাবে সম্পন্ন হয়, তাহলে ২০২৯ সালের মধ্যেই সেখানে মানুষের অবতরণ শুরু হতে পারে।”

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।