,

স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী

নওগাঁয় স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে ফরিদুল রেজা ফরিদ (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা জেলার সদর উপজেলার আতিথা গ্রামের আজগর মন্ডলের ছেলে।

 

স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী

স্ত্রীকে গলা কেটে হত্যা করলো স্বামী

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী রায়ের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩ টার দিকে ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপি আক্তারকে তার মেয়ে দীপার সামনে খাটের উপর ধারালো ছোরা দিয়ে গলা কেটে রক্তাক্ত জখম করে হত্যা করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পরবর্তীতে এ ঘটনায় গৃহবধূ শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

মানবতাবিরোধী অপরাধ মামলায় ৬ আসামীর মৃত্যুদন্ড

 

দীর্ঘ শুনানি শেষে ফরিদুলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রোববার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ তাকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার সময় ফরিদুল আদালতে উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।