,

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসেছে ৪০৩৯ কোটি টাকা রেমিটেন্স 

সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রেমিটেন্স এলো ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৩৯ কোটি ১২ লাখ টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসেছে ৪০৩৯ কোটি টাকা রেমিটেন্স

রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় । সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের প্রতিদিন ৫ কোটি ২৭ লাখ মার্কিন ডলার করে প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৬ কোটি ৭৯ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের এ মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কমেছে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসেছে ৪০৩৯ কোটি টাকা রেমিটেন্স 

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ২০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এছাড়া বাংলাদেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

রাষ্ট্রায়ত্ত খাতের বিডিবিএল ও রাকাবের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। প্রবাসী আয় আসেনি বেসরকারি বেঙ্গল ও কমিউনিটি ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, সিটি ব্যাংক এনএ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও উরি ব্যাংকের মাধ্যমেও কোনো প্রবাসী আয় আসেনি। 

 

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসেছে ৪০৩৯ কোটি টাকা রেমিটেন্স 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।