,

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, রাষ্ট্রদূত নিয়োগ করছে কানাডা

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক সমর্থন চাওয়ার প্রেক্ষিতে কানাডা সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটিতে একজন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনাও করেছে অটোয়া। এ তথ্য জানিয়েছে এএফপি।

 

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা, রাষ্ট্রদূত নিয়োগ করছে কানাডা

 

কানাডার বিশেষ দূত ওমর আলঘাবরা বলেন, “সিরিয়ার জনগণকে একটি অন্তর্ভুক্তিমূলক ও শ্রদ্ধাশীল দেশ গঠনে সহায়তা করতে চায় কানাডা। পাশাপাশি, দেশটিকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করাও আমাদের লক্ষ্য।”

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সিরিয়ার নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমে, বিশেষ করে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তহবিল পাঠানোর অনুমতি দিতেই নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে।

এদিকে, লেবাননে কানাডার রাষ্ট্রদূত স্টেফানি ম্যাককলাম এখন থেকে সিরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করবেন।

এর আগে, কানাডা অন্যান্য বিশ্বশক্তির সঙ্গে একত্র হয়ে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদের প্রশাসনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে নতুন ঘোষণার ফলে স্থানীয় পুনর্গঠন প্রচেষ্টা, মানবিক সহায়তা ও সিরিয়ার দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করা সম্ভব হবে বলে মনে করছে কানাডা।

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে আসাদ সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী বাহিনী ডিসেম্বরের শুরুতে তার প্রশাসনকে উৎখাত করে।

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।