,

শাহবাগের মামলায় লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের জামিন

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

লতিফ সিদ্দিকীর আইনজীবী জেড আই খান পান্না জানান, এই আদেশের পর তার মুক্তিতে আর কোনো বাধা নেই। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

২৮ আগস্ট ডিআরইউতে গোলটেবিল আলোচনার সময় ‘মব হামলার’ পর পুলিশ সাবেক এমপি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সাংবাদিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় মামলা হয় এবং ২৯ আগস্ট আদালত সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন ৫ আগস্ট আত্মপ্রকাশ করে এবং ২৮ আগস্ট সকালে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল।

টিএসএন

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।