খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১০ই ডিসেম্বর ২০২২, ১২:১৮ পিএম
শাহ জাহাঙ্গীর কবীর (আনু. ১৯৩৫–৯ জুন ২০১৩) বাংলাদেশের গাইবান্ধা জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন রংপুর-২১ আসনের সংসদ সদস্য ছিলেন।
Table of Contents

শাহ -জাহাঙ্গীর কবীর আনু. ১৯৩৫ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের খালসি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের দ্বিতীয় পুত্র তিনি।
শাহ -জাহাঙ্গীর কবীর আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি গাইবান্ধা জেলা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ইতিহাসের অধ্যাপক হিসেবে গাইবান্ধা সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ ও কারমাইকেল কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন রংপুর-২১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
শাহ -জাহাঙ্গীর কবীর ৯ জুন ২০১৩ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মৃত্যুবরণ করেন। গাইবান্ধার পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।
সংসদীয় গণতন্ত্রে একজন সংসদ সদস্য আইন-প্রণয়ন বিশেষতঃ রাষ্ট্রীয় আইন ও নাগরিক অধিকার প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ অর্থে নির্দিষ্ট সংসদ কিংবা জাতীয় সংসদের সদস্যই এমপি বা সংসদ সদস্য হিসেবে আখ্যায়িত হন।
বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বি-স্তরবিশিষ্ট সংসদীয় গণতন্ত্র রয়েছে। সেগুলো হচ্ছে – উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে ‘সংসদ সদস্য’ পদটি নিম্নকক্ষের জন্য প্রযোজ্য। সচরাচর জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য পদটি উচ্চ কক্ষে ভিন্ন পদে উপস্থাপন ও চিহ্নিত করা হয়। উচ্চ কক্ষ হিসেবে সিনেটে সংসদ সদস্য তখন তিনি ‘সিনেটর’ পদের ভূমিকায় অবতীর্ণ হন।

সংসদ সদস্য হিসেবে ব্যক্তিকে প্রাথমিকভাবে দলের সদস্যরূপে তাঁর অবস্থানকে নিশ্চিত করতে হয়। পরবর্তীতে দলীয় সভায় মনোনয়নের মাধ্যমে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও জনমতের যথার্থ সংখ্যাগরিষ্ঠ প্রতিফলনে তিনি এমপি হিসেবে নির্বাচিত হন।
কখনোবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভাবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন। সাধারণতঃ সংসদ সদস্য কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন। দলীয়ভাবে মনোনয়নলাভে ব্যর্থ হলে কিংবা দলীয় সম্পৃক্ততা না থাকলেও ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে অনেকে নির্বাচিত কিংবা মনোনীত সংসদ সদস্য হন।
আরও দেখুনঃ
মন্তব্য