,

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ‘অর্থহীন যুদ্ধ’ বন্ধের আহ্বান রুবিওর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেছেন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রোববারের এই ফোনালাপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

রুবিও এ সময় ‘রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ’ এবং ‘যুদ্ধ এখনই বন্ধ করার প্রয়োজনীয়তা’ নিয়ে ল্যাভরভের সঙ্গে আলোচনা করেন।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির স্মরণে আয়োজিত অনুষ্ঠানের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। তার ঠিক আগেই এই আলোচনাটি হয়।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “যুদ্ধ শেষ করার প্রচেষ্টার জন্য এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই এই যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রুবিও বলেন, “আশাবাদী হওয়ার কারণ আছে, তবে বাস্তবতাও বুঝতে হবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুর প্রতিও মনোযোগ দেবে।”

Tags :

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।