,

রাজধানীতে যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতন

রাজধানীতে যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতন। রাজধানীর ডেমরায় ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে মোসা.নিসা আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় সোমবার দিনগত রাতে ভুক্তভোগী নিসা তার স্বামী মো.আব্দুল মালেক (২৮) ও তার সহযোগী বন্ধু জাহিদুল ইসলাম মালেকের (৩৫) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। অভিযুক্ত মালেক কক্সবাজার থানার সোবানিয়া পাড়া এলাকার মো. বাবুলের ছেলে ও জাহিদুল একই থানার লাইট হাউস এলাকায় বাসিন্দা।

 

রাজধানীতে যৌতুক চেয়ে

রাজধানীতে যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতন

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, প্রায় ১০ মাস আগে পারিবারিকভাবে নিসার সঙ্গে বিয়ে আব্দুল মালেকের। বিয়ের কয়েক মাস পর থেকেই মালেক ৫ লক্ষ টাকা যৌতুক হিসেবে দাবি শুরু করে। পরে নিসা তার সংসারের সুখের জন্য তার পিত্রালয় থেকে ২ লাখ টাকাও এনে দেয় মালেককে। এতে মালেক সন্তুষ্ট না হয়ে কিছুদিন না যেতেই বাকি ৩ লক্ষ টাকার জন্য নিসাকে মানসিক নির্যাতনের পাশাপাশি গালমন্দ করা শুরু করে।

ওসি আরও বলেন, ওই নির্যাতন সহ্য করতে না পেরে নিসা গত ২৫ এপ্রিল মালেকের সঙ্গে ঝগড়ার পর ডেমরার ডগাইর পূর্বপাড়া পিত্রালয়ে চলে আসে। এদিকে গত ১৮ জুন রাতে মালেক তার বন্ধু জাহিদুলকে সঙ্গে নিয়ে ৩ লাখ টাকার জন্য শ্বশুর বাড়িতে এসে নিসাকে বেধড়ক মারধর করে চলে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহযোগীতায় নিসাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।