,

প্রেমিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন প্রেমিক ও তার বন্ধু , প্রধান আসামি গ্রেফতার

প্রেমিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন প্রেমিক ও তার বন্ধু , প্রধান আসামি গ্রেফতার। লালমনিরহাটে প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের মামলার প্রধান আসামি সোয়াইব সরকার সজীবকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার রাতে লালমনিরহাট সদর উপজেলার হারাটী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সোয়াইব সরকার সজীব সদর উপজেলার হারাটী ইউনিয়নের আমবাড়ি এয়ারপোর্ট এলাকার কাশেম আলীর ছেলে।

 

প্রেমিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন প্রেমিক ও তার বন্ধু , প্রধান আসামি গ্রেফতার

প্রেমিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন প্রেমিক ও তার বন্ধু , প্রধান আসামি গ্রেফতার

এর আগে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে।জানা গেছে, বিমানবাহিনীর সদস্য পরিচয়ে সোহাগ নামে এক যুবক লালমনিরহাট মজিদা খাতুন সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দুই বছর ধরে তাদের এ সম্পর্ক চলছে। একপর্যায়ে শনিবার (১৭ জুন) বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজছাত্রীকে ডেকে নেন কথিত প্রেমিক সোহাগ। সেখানে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। এরই মধ্যে সোহাগের দুই বন্ধুও সেখানে উপস্থিত হয়ে তাকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, গ্রেফতার সজীবকে জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করা হবে।

 

প্রেমিকাকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন প্রেমিক ও তার বন্ধু , প্রধান আসামি গ্রেফতার

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।