যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন তৃতীয় চার্লস -খবর দিয়ে শুরু করছি জিলাইভ24 এর সাম্প্রতিক জগতের নিউজ আপডেট। আমরা প্রতিদিনের ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন তৃতীয় চার্লস
যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার আবেতে শনিবার দুপুরে শত বছরের রীতি অনুসারে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার। চার্লস একইসঙ্গে কমনওয়েলথভুক্ত আরো ১৪টি দেশেরও রাজা হচ্ছেন আনুষ্ঠানিকভাবে।
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মে অনুষ্ঠেয় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালিত রাজ্যাভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্টকে মুকুট পরানো হবে।”
দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে আসতে বাধ্য হচ্ছে
কানাডার পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক গরম থেকে সৃষ্ট দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে আসতে বাধ্য হয়েছে। অঞ্চলটিতে চলতি মাসে মাঝে মাঝে তাপমাত্রা মৌসুমী গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তু বৃদ্ধি পায়। এক সরকারী রিপোর্টের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানায়।
চিনির দাম কেজিতে ২৬ টাকা বাড়ানোর প্রস্তাব
“বৃহস্পতিবার (৪ মে) ভোজ্যতেলের দাম বাড়ানোর পর জানা যায়, চিনির বাজারের অস্থির পরিস্থিতির মধ্যেই গত মাসের ১৭ এপ্রিল বাংলাদেশ ট্যারিফ কমিশনে চিনির দাম কেজিতে ২৬ টাকার বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছেন আমদানিকারকরা।
তাদের দাবি, বিশ্ববাজারে লাগামহীনভাবে বাড়ছে চিনির দাম। তাই কাটছে না সংকট। গত কয়েক মাস ধরেই অস্থির চিনির বাজার। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চিনির দাম। আবার মিলছে না সব দোকানেও। এতে নাজেহাল ভোক্তারা।”
রপ্তানি আয় দশ মাসে ৪৫৬৭ কোটি ডলার
রপ্তানি আয় দশ মাসে ৪৫৬৭ কোটি ডলার । চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি খাতে ৪ হাজার ৫৬৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। এ সময়ে বরাবরের মত পোশাক থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে।
জেলা বিএনপির ৬ নেতা কারাগারে
জেলা বিএনপির ৬ নেতা কারাগারে। সিরাজগঞ্জের আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
এলপি গ্যাসের দাম বাড়ল

এলপি গ্যাসের দাম বাড়ল। দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৫৭ টাকা। চলতি মে মাস থেকে ১২ কেজির এ সিলিন্ডার কিনতে ‘খরচ হবে ১২৩৫ টাকা। এর আগে এর দাম ছিল ১১৭৮ টাকা৷
বাংলাদেশ কখনো ঋণের ফাঁদে পড়েনি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, বাংলাদেশ ঋণ পরিশোধে কখনও খেলাপি হয়নি এবং “ঋণের ফাঁদে” পড়েনি। তিনি বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার লক্ষ্যে ডিজিটাল ও ভৌত অবকাঠামোতে বিশ্বব্যাংক সহ বৈশ্বিক উন্নয়ন সহযোগীদের বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
জম্মু-কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩০ এপ্রিল) ভোর ৫টা ১৫ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
