ব্রেকিং নিউজ :
মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সই হতে পারে ২০টি সমঝোতা চুক্তি অর্থ পাচারেও চ্যাম্পিয়ন অন্তর্বর্তী সরকার: সুইস ব্যাংকের প্রতিবেদন

আন্তর্জাতিক

মোদি রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন: ট্রাম্পের দাবি

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১৬ই অক্টোবর ২০২৫, ৬:২৭ পিএম

মোদি রুশ তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন: ট্রাম্পের দাবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন যে, তার দেশ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প সাংবাদিকদের বলেন, “মোদি আমাকে বলেছেন, রাশিয়া থেকে আর তেল আমদানি করা হবে না। যদিও রাতারাতি এটি বন্ধ করা সম্ভব নয়, তবে খুব শিগগিরই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।”

তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

উল্লেখ্য, কয়েক মাস আগে রুশ তেল কেনা অব্যাহত রাখায় ভারতের রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। গত আগস্টে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তখন অভিযোগ করেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছে।

ভারত বরাবরই রাশিয়া থেকে তেল আমদানির পক্ষে অবস্থান নিয়েছে। কারণ, রাশিয়া দেশটির দীর্ঘদিনের কৌশলগত মিত্র, এমনকি ইউক্রেন যুদ্ধের পরও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রয়েছে।

সম্প্রতি দুই দেশের সম্পর্কের টানাপড়েন কাটাতে উদ্যোগ নিয়েছেন মোদি। শনিবার নয়াদিল্লিতে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা সার্জিও গোরের সঙ্গে তিনি বৈঠক করেন। গোর ভারতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গোর জানান, ট্রাম্প প্রশাসন ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে তিনি আশাবাদী। এ সময় তিনি মোদি ও ট্রাম্পের সাম্প্রতিক টেলিফোন আলাপের কথাও উল্লেখ করেন।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, “জওহরলাল নেহরুর পর মোদিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “মোদি একজন মহান ব্যক্তি। তিনি আমাকে ভালোবাসেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে চাই না। বহু বছর ধরে আমি ভারতকে পর্যবেক্ষণ করছি। এটি একটি অসাধারণ দেশ। আগে প্রায় প্রতিবছর নতুন নেতৃত্ব আসত, কিন্তু আমার বন্ধু মোদি অনেক দিন ধরে নেতৃত্ব দিচ্ছেন।”

মন্তব্য