,

মহাসমাবেশের জন্য নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বিএনপি

মহাসমাবেশের জন্য রাজধানীর  নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাচ্ছে না বিএনপি। বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (২৬ জুলাই) তিনি এ তথ্য জানান।ডিএমপি কমিশনার জানান, পুলিশের পক্ষ থেকে বিএনপির মহাসমাবেশের স্থান হিসেবে গোলাপবাগ মাঠের প্রস্তাব দেয়া হয়েছে। বৃহস্পতিবার যেহেতু কর্মদিবস, সে কারণেই নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া যাচ্ছে না। 

মহাসমাবেশের জন্য নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বিএনপি

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ব্যাপারে হাইকোর্টের একটা অবজারভেশন আছে। তাই আমরা তাদের গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।তবে বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। 

মহাসমাবেশের জন্য নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বিএনপি

গত ২২ জুলাই বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে ২৭ জুলাই সমাবেশের কর্মসূচি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর ধারাবাহিকতা অনুযায়ী গত সোমবার (২৪ জুলাই) বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয়া হয়েছে।

এর আগে আজ সকালে পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেবো।’মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যারা অনুমতি পাবে, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য।’

 

মহাসমাবেশের জন্য নয়াপল্টন-সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বিএনপি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

জিলাইভ২৪ বিশ্বব্যাপী বাংলাভাষীদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল; যা রাজনীতি, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সংবাদের সর্বশেষ আপডেট প্রকাশ করে।

© ২০২৬ GLive24। সর্বস্বত্ব সংরক্ষিত।